অ্যাটাব সদস্য হলো ট্রাভোজেট

২৪ ফেব্রুয়ারি, ২০২০ ২১:২৬  
ট্রাভেল এজেন্টগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশের (অ্যাটাব) সদস্য হলো দেশের প্রতিশ্রুতিশীল ট্রাভেল এজেন্সি ট্রাভোজেট। এছাড়াও আন্তর্জাতিক ট্রাভেল এজেন্সি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) এবং ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর সদস্য হয়েছে প্রতিষ্ঠানটি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে অ্যাটাব কার্যালয়ে ট্রাভোজেট এর প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী সাইফুল ইসলাম সিদ্দিকের হাতে সদস্য সনদ তুলে দেন অ্যাটাব প্রেসিডেন্ট মনসুর আহমেদ কালাম। সদস্য সনদ গ্রহণ করার পর সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, আইসিটির পর পর্যটন শিল্প দেশের সেকেন্ড থ্রাস্ট সেক্টর। এই খাতে নতুন কর্মসংস্থান ও দেশের ভেতরে ও বাইরে ব্যবসায়ের প্রসারে প্রযুক্তির ব্যবহারকে ত্বরান্বিত করার অভিপ্রায়ে দেশের প্রচীনতম এই বাণিজ্যিক সংগঠনের সদস্য হলো ট্রাভোজেট। নতুন সদস্য হিসেবে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের নিরিখে এই খাতকে এগিয়ে নিতে চাই। প্রসঙ্গত, স্বাধীনতা উত্তর সময়ে বাংলাদেশে মাত্র ৬ জন ট্রাভেল এজেন্ট ছিলো। তবে বিশ্বজুড়ে পর্যটন শিল্প-সম্ভাবনার কারণে দেশের প্রচীনতম বাণিজ্যিক সংগঠন অ্যাটাবের ৪০ বছরের পরিক্রমায় সংগঠনটির বর্তমান সদস্য ৩৫০০ অতিক্রম করেছে।